মাত্র কয়েক ঘন্টার লড়াই তারপরেই সব শেষ! প্রয়াত জনপ্রিয় তারকা, সাতসকালেই মিলল খারাপ খবর

ত্রিপুরাণেনি চিত্তিবাবু

মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অভিনয় জগত হারাল জনপ্রিয় তারকাকে। সাতসকালে তারকার মৃত্যুর খবরে নেমে এসেছে শোকের ছায়া। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো পরিচালকের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ১৯৮৪ সালে ‘সন্তানম’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি হয়েছিল তার। দীর্ঘ কেরিয়ারে দর্শকদের তিনি উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় ও উল্লেখযোগ্য সিনেমা।

প্রয়াত তেলুগু পরিচালক ও প্রযোজক ত্রিপুরাণেনি চিত্তিবাবু। জানা যায়, আচমকাই চিত্তিবাবুর বুকে ব্যথা শুরু হয়। তাঁর পরিবার তাঁকে দ্রুত হায়দ্রাবাদের কোন্দাপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের শত চেস্টাতেও শেষ রক্ষা হয়নি।

তিনি শুধু পরিচালক বা প্রযোজক হিসেবেই নয়, একজন জনপ্রিয় চলচ্চিত্র বিশ্লেষক হিসেবেও তাঁর গভীর জ্ঞান ও তীক্ষ্ণ দূরদৃষ্টির জন্য তিনি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। চিত্তিবাবুর মৃত্যু চলচ্চিত্র শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি। চলচ্চিত্র জগত সম্পর্কে তাঁর অগাধ জ্ঞান ও দৃষ্টিভঙ্গি অনেকের কাছেই অনুপ্রেরণার।

ত্রিপুরাণেনি চিত্তিবাবু