
বর্তমানে বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রুতি দাস। যাকে নিয়মিত দেখা যাচ্ছে জি-বাংলার ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে। নিশা চরিত্রে বেশ ভালোই জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেত্রী। সিরিয়ালে পাশাপাশি কাজ করেছেন বড়পর্দায়ও।
২০২৩ সালে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে ঘটা করে বিয়ে করেছেন শ্রুতি। তিন বছরের সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। তিনি বরাবর বলে এসেছেন বাবার মতোই একজন মানুষ পেয়েছেন তিনি। বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত শ্রুতি। তবে তাঁদের এখনও কোন সন্তান হয়নি। যদিও আগেই অভিনেত্রী সন্তানের প্লান সেরে রেখেছেন। নিজেই জানিয়েছিলেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে।
কবে মা হবেন শ্রুতি? দিদি নাম্বার ওয়ানের মঞ্চে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে শ্রুতি বলেছিলেন, ২০৩০ সালে সন্তানের জন্ম দেবেন। অভিনেত্রী সেই সময় জানিয়েছিলেন, ‘‘২৫- এ সোশ্যাল ম্যারেজটা করব। তারপর ৩০- এ বেবি। ভাবছি, সেই সময় আমার বরের বয়স কত হবে?’’ সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় হেসে গড়িয়ে পড়েছেন এ কথা শুনে।
