
বর্তমানে ধারাবাহিকের আয়ু খুব বেশি সময় থাকে না সেটা দর্শকের অজানা নয়, কারণ আচমকাই তিন মাস হতে না হতেই টিআরপির অভাবে সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে এবার টিআরপি রেটিং কমতেই ফের ধারাবাহিক বন্ধের সম্ভাবনা নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে।
কমলানিবাস, সাত পাকে বাঁধা ও অন্নপুর্নার লক্ষ্মীরা, জি-বাংলার পর্দায় আসন্ন তিনটে নতুন মেগা সিরিয়ালের ঝলক দেখানো হলেও এখনও পর্যন্ত সম্প্রচারের সময় জানা যায়নি। বোঝাই যাচ্ছে এই তিনটি মেগা আসতেই কোপ পড়তে চলেছে আরও তিন পুরনো মেগার উপর।
সেক্ষেত্রে কোন তিন ধারাবাহিক পর্দা থেকে বিদায় নেবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকদিন ধরেই অন্দরমহলের গুঞ্জন এক বছর পুর্ণ হওয়ার আগেই নাকি শেষ হবে ‘চিরদিনই তুমি যে আমার’। টিআরপি তলানিতে যেতেই চ্যানেলের তাই অনিশ্চয়তা বাড়ছে। যদিও এখনো কোন মেগা বন্ধ হবে অফিসিয়ালি ঘোষণা হয়নি। ইতিমধ্যে তুই আমার হিরো শেষ হয়েছে, আনন্দী ধারাবাহিকও শেষ করা হবে।
তবে সূত্রের খবর, নতুন মেগা ‘অন্নপূর্ণা লক্ষ্মীরা’ নতুন ধারাবাহিকের জন্য জায়গা ছাড়তে হবে আরও এক মেগা। আপাতত চ্যানেলের নিশানায় টিআরপি। টিআরপি না পেলে ধারাবাহিক বন্ধ করা হবে।
তবে শোনা যাচ্ছে, মার্চের ইতি ঘটতে পারে আরও এক মেগার। এই নিয়ে জল্পনা শুরু। টিআরপি কম তালিকায় রয়েছে কুসুম, বেশ করেছি প্রেম করেছি আর চিরদিনই তুমি যে আমার। কুসুম স্লট জিতছে তাই বন্ধের প্রশ্ন ওঠে না। অন্যদিকে গত দুই-তিন সপ্তাহ ধরে স্লট পাচ্ছে না বেশ করেছি প্রেম করেছি আর চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক।
বেশ করেছি প্রেম করেছি একেবারেই নতুন মেগা সেক্ষেত্রে এই ধারাবাহিক আদেও চ্যানেল বন্ধ করবে কিনা সেটা প্রশ্ন থেকে যায়। এদিকে বিশ বাঁও জলে চিরদিনের ভবিষ্যৎ। গুঞ্জন শোনা যাচ্ছে আগামীদিনে টিআরপি স্লট না পেলে আর্য-অপর্ণার যাত্রায় বাধ্য হয়েই ইতি টানতে পারে চ্যানেল। অনুমান করা হচ্ছে নতুন ধারাবাহিক অন্নপূর্ণা লক্ষ্মীরা ৬.৩০ স্লটে আসলেও আসতে পারে। আপাতত নতুন তিন ধারাবাহিকের সময় সামনে আসলেই সবটা পরিস্কার হবে। তাই উত্তর মিলবে শুধুই সময়ের অপেক্ষায়।
