কাজল কালো চোখে তাকিয়ে থাকা রাজকন্যা আজ সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী! চিনতে পারছেন খুদে একরত্তিকে?

অপরাজিতা ঘোষ দাস

ছোটবেলার ছবি সামনে আসতেই মনে পড়ে যায় ছোটবেলার মধুর স্মৃতির কথা। তেমনি ছবিতে থাকা এই খুদেকে চিনতে পারছেন? সম্প্রতি ছোটপর্দার এক অভিনেত্রীর ছোটবেলার একটি ছবি সমাজ মাধ্যমের পাতায় ভাইরাল হয়। অভিনেত্রীর ফ্যান পেজের তরফ থেকে ছবিটি পোস্ট করা হয়। সাদাকালো ছবিতে কে বলুন তো এই অভিনেত্রী?

অভিনেত্রীর ছেলেবেলার ছবিটি এক পলকে দেখলে বুঝতেই পারবেন না এই ছোট্ট মেয়েটি বর্তমানে বড়পর্দা থেকে ছোটপর্দা সর্বত্র দাপিয়ে অভিনয় করে বেড়াচ্ছেন। কাজল কালো চোখে তাকিয়ে থাকা ছোট্ট মেয়েটি হলেন অপরাজিতা ঘোষ দাস।

সম্প্রতি যাকে ‘চিরসখা’ ধারাবাহিকে কমলিনী চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শক। শুধু ছোট পর্দা নয়, বড় পর্দা এবং ওয়েব সিরিজেও সমানভাবে অভিনয় করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর স্ত্রী অপরাজিতা।

কেরিয়ারের শুরুতেই সোহা আলি খানের সঙ্গে ‘ইতি শ্রীকান্ত’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন । অপরাজিতা। এরপর এখানে আকাশ নীল, একদিন প্রতিদিন, এক্কাদোক্কা সহ বহু সিরিয়ালে অভিনয় করেন অপরাজিতা।

অপরাজিতা ঘোষ দাস