সময় পাল্টেও পুড়ল কপাল! বন্ধ হতে চলেছে বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত মেগা ধারাবাহিক, আচমকাই বড় সিদ্ধান্ত সিরিয়াল কতৃপক্ষের

চিরদিনই তুমি যে আমার

সামনে এলো ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে খারাপ খবর। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই লক্ষ্মী ঝাঁপি’র সাথে টিআরপিতে স্লট হেরেছে এই মেগা। টিআরপি রেটিংও তলানিতে ঠেকেছে। প্রতিনিয়ত এই মেগা নিয়ে দর্শকের উত্তেজনা চোখে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে আচমকাই চ্যানেলের নেওয়া সিদ্ধান্ত রীতিমত অবাক দর্শক।

ইতিমধ্যেই স্লট পরিবর্তন হয়ে ৫.৩০ টায় দেওয়া হয়েছে এই মেগাকে। অন্যদিকে জি-বাংলায় আসছে নতুন মেগা ‘অন্নপুর্ণার লক্ষীরা’। যদিও এই মেগার স্লট ঘোষণা এখনও হয়নি। তবে নতুন ধারাবাহিক আসার খবরে এমনিতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল জল্পনা খুব শীঘ্রই শেষ হতে পারে ‘চিরদিনই তুমি যে আমার’ এর যাত্রা।

সম্প্রতি ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, মে মাসের শেষ সপ্তাহতেই শেষ হবে আর্য- অপর্ণার গল্প। আপাতত আইপিএল চলাকালীন ধারাবাহিক শেষ হবে না। আইপিএল শেষ হতেই ‘চিরদিনই তুমি যে আমার’ কে চরম সিদ্ধান্ত নেবে এসভিএফ ও চ্যানেল কতৃপক্ষ। অন্দরমহলের কানাঘুষো শোনা যাচ্ছে প্রোযোজনা সংস্থা ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তবে জি- এর পক্ষ থেকে চুড়ান্ত মতামত সংস্থাকে দেওয়া হয়নি। সেক্ষেত্রে ভরসা একমাত্র টিআরপি।

বলা বাহুল্য, টিআরপি না পেলেও অনলাইন অর্থাৎ জি-ফাইভে এগিয়ে রয়েছে চিরদিনই তুমি যে আমার। দর্শকমহলে জনপ্রিয়তার নিরিখেও বাংলার টপার ধারাবাহিক পরিণীতার সমতুল্য জনপ্রিয়তা রয়েছে আর্য-অপর্ণা’র জুটিকে ঘিরে। তবে ধারাবাহিক চালাতে গেলে টিআরপির প্রয়োজন তাই হয়ত গল্প অসম্পুর্ন রেখেই বিদায় নেবে আর্য-অপর্ণা জুটি।

চ্যানেলে বা প্রোডাকশন হাউসের তরফ থেকে যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিক কিছু ঘোষণা করা হচ্ছে ততক্ষণ ধারাবাহিক শেষ হওয়ার খবরে সম্পূর্ণ ভাবে মন্তব্য করা যাচ্ছে না। সিদ্ধান্ত জানতে এখন শুধু সময়ের অপেক্ষা।

চিরদিনই তুমি যে আমার