ক্লাসরুমে বসে থাকা ছোট্ট ছেলেটি বাংলা সিরিয়ালের স্টাইলিশ নায়ক! চিনতে পারছেন অভিনেতা কে?

সাহেব ভট্টাচার্য

স্কুলের ক্লাসঘরে বন্ধুদের সাথে বসে পড়াশুনা করা এই ছোট্ট ছেলেটিকে দেখে কেউ বলবে যে আজ সে বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক। ছোট্ট খুদের শৈশবের ছবি দেখলে এখনকার পরিচিত মুখটির সঙ্গে মিল খুঁজে পাওয়া বেশ কঠিন। একঝলকে মনে হবে, এ তো আট-নয়ের দশকের স্কুলের কোন অ্যালবাম থেকে উঠে আসা পুরনো স্মৃতি। অথচ এই ছোট্ট ছেলেটিই বড় হয়ে বাংলা ইন্ডাস্ট্রির নামকরা অভিনেতা।

বয়স ৪০ হলেও আজও কিউটের ডিব্বা। চিনতে পারছেন এই ছোট্ট ছেলেটিকে? একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি অভিনেতার প্রেমজীবন নিয়ে কিন্তু, অনেক বিতর্কও রয়েছে। বর্তমানে জনপ্রিয় টেলি অভিনেত্রীর প্রেমে পড়েছেন অভিনেতা। একই সিরিয়ালে কাজ করা কালীন বন্ধুত্ব, সেখান থেকেই প্রেম। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক অভিনেতার পরিচয়।

ছোট্ট ছেলেটি আসলে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য। বড় পর্দা, ওটিটি-র পাশাপাশি টেলিভিশনেও কাজ করে বারবার সকলের মন জয় করেছেন তিনি। সাহেবকে ছোট পর্দায় শেষ দেখা গিয়েছিল ‘কথা’ ধারাবাহিকে। পর্দায় অগ্নিভ অর্থাৎ এভি এবং কথাকলি অর্থাৎ কথার রোম্যান্স দেখে চোখ ফেরাতে পারে না দর্শক। দারুণ জনপ্রিয় হয় এই মেগা এবং কথা- এভি জুটি। ‘কথা’-জুটির বাস্তবেও নাকি চলছে বিয়ের কথা। আপাতত স্টার জলসার পর্দায় ‘গঙ্গা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সাহেব।

সাহেব ভট্টাচার্য