আচমকা সোশ্যাল মিডিয়া থেকে সরে গেলেন তনুশ্রী! ‘দয়া করে প্রার্থনা করুন…কঠিন সময়ের মধ্যে আছি..’, মুখ খুললেন অভিনেত্রী

তনুশ্রী গোস্বামী

‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে জেঠিমা চরিত্রে অভিনয় করেই পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। কাজের বাইরে সোশ্যাল মিডিয়াতেও ভীষণই অ্যাক্টিভ অভিনেত্রী তনুশ্রী গোস্বামী।

তার রোজনামচার নানা খুঁটিনাটি, শ্যুটিং ফাঁকে ফাঁকে মেকআপ রুমের খুনসুটি সবটাই অভিনেত্রী তাঁর ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। কিন্তু এবার তিনি জানালেন তিনি সমাজমাধ্যম থেকে বিরতি নিচ্ছেন। হঠাৎ কী এমন হল যে এই সিদ্ধান্ত নিতে হল তনুশ্রীকে?

সম্প্রতি অভিনেত্রী তার ইনস্টাগ্রামে পোস্টেই জানান সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার কথা। ঠিক কী লিখেছেন অভিনেত্রী? তনুশ্রী লেখেন, ‘আমি জীবনের একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিছুদিনের জন্য আমাকে সমাজমাধ্যমে আর দেখা যাবে না। দয়া করে আমার ও আমার পরিবারের জন্য প্রার্থনা করুন।’

যদিও তার পরিবারে ঠিক কী হয়েছে, সেই বিষয় নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। শুধু আপাত তিনি বিরতি নিয়েছেন বলে জানিয়েছেন। কিছুদিন আগেই জ়ি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা গিয়েছিল তনুশ্রীকে। তবে এরই মাঝে হঠাৎ কী এমন হয়েছে অভিনেত্রীর? প্রশ্ন অনুরাগীদের মনেও।

তনুশ্রীর পোস্টে কেউ লিখেছেন, ‘তুমি যে পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছ, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।’ অনুরাগীরা তাঁর জন্য প্রার্থনাও করেছেন। কেউ আবার লিখেছেন, ‘কঠিন সময় একেবারেই চিরস্থায়ী নয়। শীঘ্রই সব ঠিক হয়ে যাবে।’

 

View this post on Instagram

 

A post shared by TG (@tanusreegoswami)