জয়জিতের জীবন বদলে দিতে বড় সিদ্ধান্ত সৌরভের! ‘আমাকে দেখে বলেছিলে… রোজ রাত্রে ফোন করে…’, হঠাৎ কি এমন করলেন দাদা?

জয়জিৎ ব্যানার্জি

টেলিভিশনের পর্দায় জনপ্রিয় মুখ জয়জিৎ ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বেফাঁস মন্তব্যে বিতর্কের মাঝে পড়তে দেখা যায় অভিনেতা কে। কিছুদিন আগেই অভিনেতার বৈবাহিক জীবন নিয়েও কম জলঘোলা হয়নি। তবে সম্প্রতি জয়জিতের একটি পোস্ট সামনে আসতেই অবাক নেটিজেনরা। যা রীতিমত চমকে দেয় সকলকে। জয়জিতের দাবি, বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি নাকি তাকে পুরোপুরি বদলে দিয়েছেন। আমচকা জয়জিতের সাথে কী এমন করলেন দাদা?

আসলে জয়জিৎকে অরিরিক্ত ওজন কমাতে সাহায্য করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজে ডায়েট চার্ট দিয়েছেন, এমনকী ফোন করে খোঁজখবরও নিতেন কতটা ওজন কমেছে। জয়জিৎ লেখেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়দা দাদাগিরিতে দেখে আমাকে বলেছিলে কি হচ্ছে এটা? ভুঁড়িটা কমাও। আমাকে বলেছিলে রাত্রে কথা বলছি। রাতে কথা, ডায়েট চার্ট পাঠানো এবং মাঝে মাঝে ওজনের আপডেট। বেশী ওজন নয় প্রয়োজন। ৯০ থেকে এখন ৭৬ কিলো। ধন্যবাদ দাদা।’

সৌরভ গঙ্গোপাধ্যায়ও কিন্তু বরাবরই বেশ স্বাস্থ্যসচেতন। ডায়েটের পাশাপাশি শরীরচর্চাতেও থাকে তার কড়া নজর। একসময় খেলাধুলোর কারণে অ্যাক্টিভ থাকতেন বেশি। ফলে খেতেনও জমিয়ে। তবে বর্তমানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রাশ টেনেছেন খাবারে। বিশেষ করে ২০২১ সালের হার্টের সমস্যা হওয়ার পর থেকে, খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন এসেছে।

কার্বোহাইড্রেট বর্জন করার জন্য, সৌরভ এখন ভাত এবং রুটি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। সঙ্গে ডায়েট থেকে চিনি পুরোপুরি বাদ। তাঁর খাবারের তালিকায় এখন প্রোটিনের আধিক্য বেশি। তিনি মাছ এবং মুরগির মাংস খেলেও মটন বা চিংড়ির মতো উচ্চ ক্যালোরি ও কোলেস্টেরলযুক্ত খাবার এড়িয়ে চলেন।