
সাতসকালেই সাহেব চট্টোপাধ্যায়ের বাড়িতে শোকের ছায়া। প্রিয়জনকে হারালেন অভিনেতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিজেই সেই দুঃসংবাদ সকলের সঙ্গে ভাগ করে নিলেন। কয়েকদিন আগেই নিজের মেয়ে হীরু কে হারিয়েছেন অভিনেতা। মেয়েকে হারানোর শোক কাটতে না কাটতেই এবার ছেলে সন্তানকে হারালেন অভিনেতা। সন্তানকে হারিয়ে ভেঙে পরেছেন সাহেব।
ফাদার্স ডের দিন সন্তানসম পোষ্য কে হারিয়েছেন সাহেব চট্টোপাধ্যায়। প্রায় এক মাস পর এই শোকসংবাদ প্রকাশ্যে আনলেন। গত ২১ জুন মারা গিয়েছে অভিনেতার পোষ্য জেরি। এদিন সাহেব এই বিষয়ে লেখেন, ‘আগের মাসের ২১ জুন আমার ছেলে জেরি চলে গিয়েছিলো ঈশ্বরের কাছে…. সবাই কে আবার অনুরোধ করছি ওর জন্য প্রার্থনা করবেন।’
এদিন সাহেব চট্টোপাধ্যায় তাঁর সন্তানসম পোষ্যর প্রয়াণের খবর ভাগ করতেই তাঁকে সমবেদনা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। এই কঠিন সময় তাঁকে শক্ত থাকার বার্তা দিয়েছেন। অভিনেতা যেভাবে জেরির আত্মার শান্তি কামনা করে ঈশ্বরের কাছে সকলকে প্রার্থনা করতে বলেছেন, সেখান থেকেই স্পষ্ট তাঁদের বন্ডিং কতটা নিবিড় এবং গভীর ছিল।
