সাতসকালেই বড় দুঃসংবাদ! কাছের মানুষকে হারালেন প্রতীক সেন, শোকস্তব্ধ অভিনেতা

প্রতীক সেন

সাত সকালেই মিলল খারাপ খবর। কাছের মানুষকে হারানোর যন্ত্রণা যেন মেনে নিতে পারছেন না অভিনেতা প্রতীক সেন। কাজের বাইরে অভিনেতা খুবই সাদামাটা জীবনযাপন পছন্দ করেন। দাদামণি ধারাবাহিকের পর এখনও পর্যন্ত ছোটপর্দায় দেখা যায়নি তাকে।

এর মাঝে আচমকাই অভিনেতার জীবনে বড় অঘটন। কাছের মানুষকে হারালেন প্রতীক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রতীক নিজেই সেই দুঃসংবাদ সকলের সাথে ভাগ করে নেন। অভিনেতা জানান, দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সাথে লড়াই করার পর শেষ রক্ষা হল না। গত ৬ সেপ্টেম্বর, আমাদের সবাইকে ছেড়ে তিনি চলে গেছেন।

কাছের মানুষের এভাবে চলে যাওয়াতে স্বাভাবিক ভাবেই ভেঙে পরেছেন অভিনেতা। এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানান অনুরাগী ও পরিচিতরা।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে প্রতীক লেখেন, আমার বিশেষ অনুরাগী এবং আমার নিঃস্বার্থ ভালোবাসার মানুষটির প্রতি জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। অনামিকা দি আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর নিঃস্বার্থ ভালোবাসা ও আশীর্বাদ চিরকাল আমার হৃদয়ে ও মস্তকে বিরাজ করবে। আপনি যেখানেই থাকুন, খুব ভালো থাকুন—ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা।” অভিনেতার পোস্ট দেখে বোঝাই যাচ্ছে খুব কাছের একজন অনুরাগীকে হারিয়েছেন প্রতীক। যার নাম অনামিকা।

Previous article50+ সৌন্দর্য নিয়ে উক্তি । স্ট্যাটাস । ক্যাপশন
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।