মর্মান্তিক মৃত্যুর খবর! প্রয়াত সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা, কান্নায় ভেঙে পড়ল গোটা ইন্ডাস্ট্রি

শ্রীমুরুগান

বিনোদন জগতে ফের দুঃসংবাদ। প্রয়াত টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। মাত্রে ৪৬ বছর বয়সেই অভিনেতার এই আকস্মিক প্রয়াণে আরও একবার ভেঙে পড়ল ইন্ডাস্ট্রি। ২১ জুলাই একটি মঞ্চ পরিবেশনার মহড়া দেওয়ার সময় মস্তিষ্কে মারাত্মক রক্তক্ষরণে আক্রান্ত হন অভিনেতা। সেই মুহুর্তে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশেষে চিকিৎসকের বহু চেস্টাতেও শেষ রক্ষা হল না।

২৫ জুলাই দুপুর ২টা ২৫ মিনিটে তাকে ব্রেন ডেথ ঘোষণা করা হয়। অভিনেতা নিজে চলে গিয়েও বাচিয়ে দিয়ে গেছে আরও পাঁচটি প্রাণ। অভিনেতার মৃত্যুর পর তার অঙ্গদানে সম্মতি দেয় অভিনেতার পরিবার।

তার যকৃৎ সফলভাবে কিমসহেলথ-এর একজন রোগীর দেহে প্রতিস্থাপন করা হয়, এবং তার হার্ট ভালভটি শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি-কে দান করা হয়। তাঁর দুটি কর্নিয়া রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথালমোলজি-তে পাঠানো হয় এবং তার ত্বক গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের স্কিন ব্যাঙ্কে দান করা হয়।

প্রয়াত কেরালা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা শ্রীমুরুগান। যিনি মুরুগান পানাবিলা নামে জনপ্রিয়। টেলিভিশন সিরিয়াল ‘মঞ্জিল ভিরিঞ্জা পুভু’-তে সিআই জোসেফের চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত, শ্রীমুরুগান কেরালার সাংস্কৃতিক সার্কিটে একজন পরিচিত মুখ ছিলেন। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীমুরুগান