
একের পর এক দুঃসংবাদে ভারাক্রান্ত বিনোদন জগত। মাত্র ৩৩ বছর বয়সেই অভিনয় জগতকে বিদায় জানিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। তার এই অসময়ে, অস্বাভাবিক মৃত্যুর খবর এখনও বিশ্বাস হচ্ছে না তার অনুরাগী, দর্শক, সহকর্মীদের। সাতসকালেই অভিনেতার অকাল প্রয়াণে শোকপ্রকাশ জানিয়েছেন বিনোদন দুনিয়ার অনেকেই।
তবে কী কারণে, কেন মৃত্যুর হয়েছে অভিনেতার সেটা এখনও স্পষ্ট করা হয়নি। শুধু জানানো হয়েছে, ৪ জুন তিনি তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইতিমধ্যেই অভিনেতআর মৃত্যু ঘিরে উঠে এসেছে একাধিক রহস্যময় প্রশ্ন।
অভিনয় জগতে কেরিয়ার শুরু করতেই সব শেষ। মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগেই, ৬ মে, অভিনেতা পোস্টে জানান ছোটপর্দায় নতুন একটি প্রজেক্টের শুটিং শেষ হয়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁর পাঁচ মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে। অভিনেতার মৃত্যু এমন সময়ে হল, যখন তাঁর একাধিক নতুন কাজ মুক্তির অপেক্ষায় ছিল।
প্রয়াত চিনের জনপ্রিয় অভিনেতা জিন জে (আসল নাম ঝাং জিয়াওয়েই)। একজন অত্যন্ত প্রতিভাবান তরুণ অভিনেতা ও মডেল হিসেবে তাকে আজীবন মনে রাখবে চীনের বিনোদন দুনিয়া।
১৯৯৩ সালের ৩০ জানুয়ারি শানডং প্রদেশের ওয়েইহাই শহরে জন্মগ্রহণ করেন জিন জে। বেইজিং ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করে তিনি প্রথমে মডেলিং জগতে কাজ শুরু করেন। পরে অভিনয়ে পা রেখে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন।

