প্রথম সন্তানের তিন বছরের মাথায় ফের খুশির খবর! বাবা হলেন জনপ্রিয় তারকা, ঘরে এলো নতুন অতিথি

পরিচালক অ্যাটলি

একের পর এক তারকাদম্পতি মা-বাবা হচ্ছেন। ফের সুখবর ইন্ডাস্ট্রিতে। রবিবারই দীপিকা পাড়ুকোন দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন। তার এক দিন বাদেই ২০ এপ্রিল, সোমবার সকালে বাবা-মা হওয়ার সুখবর জানালেন আরও এক তারকা জুটি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনব কায়দায় সন্তান হওয়ার খবর দেন ‘জওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি। চলতি বছরেই দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি জানিয়েছিলেন যে, তিনি দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। তবে পরিচালকের ঘর আলো করে ছেলে এলো নাকি মেয়ে।

সমাজ মাধ্যমে অ্যাটলি লেখেন, ‘আমার ছেলে বড় দাদা হয়েছে। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমি ও প্রিয়া কন্যাসন্তানের বাবা-মা হলাম।’ অতএব ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছেন অ্যাটলি। খবর সামনে আসতেই তারকা জুটিকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা।

পরিচালক অ্যাটলি

পরিচালক অ্যাটলি