মুহুর্তে সব শেষ! চলে গেলেন জনপ্রিয় শিল্পী, সঙ্গীত জগতে আরও এক বড় ধাক্কা

দর্শন কুমার

আশা ভোঁসলের প্রয়াণের শোক কাটিয়ে উঠতে না উঠতেই সঙ্গীত জগতে ফের শোকের ছায়া। চলে গেলেন আরও এক প্রতিভাবান শিল্পী। মিউজিক ইন্ডাস্ট্রিতে আবারও গভীর শূন্যতার সৃষ্টি হলো। প্রয়াত টিসিরিজের কর্ণধার গুলশান কুমারের ভাই দর্শন কুমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বরাবরি তিনি লাইমলাইট থেকে দূরে থেকেছেন। তবে তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে তুমুল পরিচিত ছিলেন।

কিন্তু টি-সিরিজের উত্থানের দিনগুলোতে বড় দাদার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন তিনি। ১৮ এপ্রিল দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দর্শন কুমার। গুলশন কুমারের প্রয়াণের পর দর্শন কুমারই ছিলেন টি-সিরিজের সেই পুরোনো অভিভাবক। তাঁর প্রয়াণের সাথে সাথে টি-সিরিজের একটি ঐতিহ্যের অবসান ঘটল।

গুলশন কুমার যখন টি-সিরিজ প্রতিষ্ঠা করেন, তখন পর্দার আড়ালে থেকে ব্যবসার হাল ধরেছিলেন দর্শন কুমার। গুলশন কুমারের হত্যার পর সেই কঠিন সময়েও তিনি ভেঙে পড়েননি। বরং তাঁর ভাইপো ভূষণ কুমারের সাথে থেকে টি-সিরিজকে বিশ্বের অন্যতম সেরা মিউজিক লেবেলে পরিণত করতে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। তাঁর ব্যবসায়িক বুদ্ধি এবং সংগীতের প্রতি অগাধ ভালোবাসা ছিল টি-সিরিজের অন্যতম শক্তির উৎস।

দর্শন কুমারের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই বলিউডের তাবড় সংগীত পরিচালক, গায়ক এবং প্রযোজকরা শোক প্রকাশ করেছেন।

দর্শন কুমার

 

View this post on Instagram

 

A post shared by Mika Singh (@mikasingh)