দীর্ঘ অসুস্থতার পর শেষ রক্ষা হল না! প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া

ব্রেন্ডা ফ্রিকার

ফের দুঃসংবাদ বিনোদন জগতে। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী। মাত্র ১৯ বছর বয়সে অভিনয় জগতে পা রেখেই একসময় যিনি দর্শকমহলে সাড়া ফেলেছিলেন আজ সেই অভিনেত্রী আর নেই। তিনি তার অনবদ্য অভিনয়ের জন্য অস্কার জেতেন তিনি। অভিনেত্রী আমাদের সকলকে ছেড়ে চলে গেলেও চলচ্চিত্র ও টেলিভিশন প্রেমীদের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহশিল্পীরাও।

৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী। দীর্ঘকালীন অসুস্থ থাকার পর নিজের বাড়িতেই প্রয়াত হন আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার। ব্রেন্ডা ছিলেন অসাধারণ প্রতিভাবান একজন শিল্পী। প্রতিটি চরিত্রে তিনি গভীর মানবিকতা ও আন্তরিকতার ছাপ রেখে গেছেন। বিশ্বমঞ্চে আইরিশ অভিনয়শিল্পের অন্যতম সেরা দূত ছিলেন তিনি।’ ব্রেন্ডাই প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে অভিনয়ের জন্য অস্কার জয়ের কৃতিত্ব অর্জন করেন।

আয়ারল্যান্ডের পাশাপাশি হলিউডেও সফল ক্যারিয়ার গড়েছিলেন ব্রেন্ডা ফ্রিকার। প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে একাডেমি পুরস্কার অর্জনের ইতিহাস গড়েন তিনি। চলচ্চিত্রটির সাফল্য আইরিশ চলচ্চিত্র শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এছাড়া হোম অ্যালোন ২ এবং জনপ্রিয় টিভি সিরিজ ক্যাজুয়ালটিতে অভিনয়ের সুবাদে বিশ্বজুড়ে দর্শকদের কাছে পরিচিতি পান।

ব্রেন্ডা ফ্রিকার