বাড়িতেই মিলল নিথর দেহ! অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা, আচমকাই বড় দুঃসংবাদ ইন্ডাস্ট্রিতে

টিম কারি

সকাল হতেই শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা। দীর্ঘ অভিনয় জীবনে ৮০০-র বেশি চরিত্র এবং অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করে যিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন আজ সেই আইকনিক অভিনেতা আর নেই। চোখের জলে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাল অভিনেতার অসংখ্য সহ-কর্মী ও অনুরাগীরা।

২০১২ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন অভিনেতা। কিন্তু শেষ রক্ষা হল না। সকলকে কাঁদিয়ে চলে গেলেন অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮০ বছর। নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত হলিউড ও থিয়েটার জগতের প্রখ্যাত ও বর্ষীয়ান অভিনেতা টিম কারি।

বিশ্ব জুড়ে বহুমুখী অভিনয় ও খলনায়কের চরিত্রকে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলার জন্য পরিচিত ছিলেন টিম কারি। ‘দ্য রকি হরর পিকচার শো’ (১৯৭৫)-তে ড. ফ্র্যাঙ্ক-এন-ফার্টার-এর চরিত্রে অবিস্মরণীয় অভিনয় তাঁকে বিশ্ব জোড়া খ্যাতি এনে দেয়।

টিম কারি