
উৎসবের মাঝে যখন চারদিক আলোয় ভরা ঠিক তখনই বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত চলচিত্র জগতের জনপ্রিয় অভিনেতা। মাত্র ৩৭ বছরে অভিনেতার আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির কেউই। শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। তারপরেই সব শেষ।
জানা যায়, বেশ কিছুদিন ধরেই নাকি অসুস্থ ছিলেন অভিনেতা। ২১ অক্টোবর, বুধবার রাত প্রায় ১১টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় তামিল অভিনেতা কার্তিক সবেশ। মৃত্যুকালে কার্তিক সাবেশ তাঁর স্ত্রী রম্যা কার্তিক এবং তাঁদের দুই কন্যাকে রেখে গেছেন।
তার মৃত্যু পরিবার ও তামিল চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ধাক্কা নিয়ে এসেছে। কার্তিক সবেশ তার অভিনয় জীবনে বেশ কয়েকটি তামিল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যার মধ্যে ‘দম’, ‘ভাল্লাভান’, ‘পাত্তাথু ইয়ানাই’ এবং ‘কুলির ১০০’ অন্তর্ভুক্ত ছিল।

