‘জীবনটা যন্ত্রণার হয়ে উঠেছে…’, ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অর্কজা আচার্য

 অর্কজা আচার্য

প্রায় দেড় বছর পর ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী অর্কজা আচার্য। এতদিন পর্দার আড়ালে কিভাবে দিন কাটিয়েছেন অভিনেত্রী? এই প্রসঙ্গে কোন এক সাক্ষাৎকারে অর্কজা জানিয়েছেন, প্রথমে রাহুল মুখোপাধ্যায়ের ছবি ‘গড়ুরণ’-এর বাংলা সংস্করণের জন্য চিত্রনাট্য লিখছিলেন তিনি। চিত্রনাট্য রচনার শখ তার বহুদিনের। কিন্তু শেষ পর্যন্ত সেই কাজ আর বাস্তবায়িত হয়নি, যার ফলে খানিক হতাশও হয়েছিলেন অভিনেত্রী। তারপর কিছুদিনের জন্য বোনের কাছে বিদেশে গিয়েছিলেন।

বিদেশ থেকে ফিরেই কাজের অফার পান অর্কজা। বাস্তব জীবনের প্রেম কিংবা বিয়ের প্রসঙ্গ উঠতেই অর্কজা বলেন, ‘জীবনে অনেক যন্ত্রণা তো ছিলই। এখন আর নিজের ইচ্ছেতে কষ্ট পেতে চাই না।’ স্বপ্ন ভাঙা, বিদেশযাত্রা সবকিছুর শেষে শুধু অভিনয় জগতে নয় অভিনেত্রীর বাস্তব জীবনেই এক নতুন অধ্যায়ের সূচনা।

প্রসঙ্গত, মিঠাই ধারাবাহিকের হাত ধরে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর নায়িকার চরিত্রে একটি মেগা ধারাবাহিকে কাজ করেছিলেন। কিন্তু তারপর সেভাবে আর তাকে পাওয়া যায়নি।