জি-বাংলায় এই মুহূর্তে টানটান পর্ব চলছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। খলচরিত্রে বাদ পরেছে মীরা। বর্তমানে খল নায়িকা হিসাবে দেখা যাচ্ছে অভিনেত্রী নবনীতা মালাকারকে। আর্য-অপর্ণার মাঝে আচমকাই হাজির রোহিণী। কে এই রোহিণী?
দর্শকের কৌতূহল বাড়ছে দিনের পর দিন। এরই মাঝে ফাঁস হল গল্পের ট্র্যাক। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি তেলেগু ধারাবাহিক ‘প্রেমা এন্থা মধুরাম’ এবং কানাডা ধারাবাহিক ‘জোথে জোথেয়ালি’র অনুকরণে তৈরি। তেলেগুতে এই গল্প চলছিল প্রায় পাঁচ বছর। তবে বাংলা ধারাবাহিকটি অতদিন সম্প্রচার হবে কিনা জানা নেই। কারণ মীরার আরও অনেক ট্র্যাক ছিল যেখানে অতীতে মেঘরাজ মীরাকে প্ল্যাস্টিক সার্জারি করে রাজনন্দিনী হিসাবে আর্যের সামনে প্রেজেন্ট করবে। মীরা আর্যকে স্বামী হিসাবে দাবি করবে এবং পড়ে অপু নিজেকে রাজনন্দিনী হিসাবে কোর্টে প্রমাণ করবে। তবে তার আগেই মীরা চরিত্রটি বাদ দেওয়ায় আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই অনুমান করা যাচ্ছে তেলেগু’র মতো এই ট্র্যাক টানা না হতে পারে।
কিন্তু এই রোহিণী? তেলেগু ট্র্যাক অনুযায়ী এই ধারাবাহিক সম্প্রচার হচ্ছে, রোহিণী হল রাগিণী সুধা যে নিজের নাম পরিবর্তন করে এবং ছদ্মবেশে আর্য-অপর্ণার সামনে এসেছে। আর্যের প্রাক্তন স্ত্রী রাজনন্দিনীর নিজের বোন। যে অতীতে সম্পত্তির লোভে রাজনন্দীকে খুন করে এবং আর্যকে দায়ী করে। আর অপর্ণা এক অষ্টমীর রাতে তার পূর্ণজন্মের স্মৃতি ফিরে পাবে এবং নিজের আসল খুনি রোহিণীর শাস্তি দেবে।
তেলেগু অনুযায়ী, চিরদিনের আগামী ট্র্যাক রহস্যে মোড়া টানটান পর্ব। তবে দেখার বিষয় বাংলা ধারাবাহিকের নির্মাতা কীভাবে এই গল্প সাজান। তবে তেলেগু ভার্সনে গল্প এইভাবেই এগিয়েছিল ।
অনুমান করা যাচ্ছে, মীরাকে যেহেতু বাদ দেওয়া হয়েছে, তাই রাজনন্দিনীর অর্থাৎ অপর্ণা নিজের খুনির শাস্তি দেখিয়ে গল্পের ইতি টানা হতে পারে। যদিও পুরোটাই আনুমানিক। কারণ চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক শেষ হওয়া নিয়ে কোনও খবর নেই এখনই। তবে টিআরপি শেষ কথা। টিআরপি ভালো থাকলে হয়তো তেলেগুর মতো ধারাবাহিক টানবেন নির্মাতারা। এবার পুরোটাই সময়ের অপেক্ষা।

