শেষ হল দীর্ঘ লড়াই! প্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সুরের জগতে নেমে এসেছে শোকের ছায়া

সুমন কল্যাণপুর

গানের জগতে ফের দুঃসংবাদ। সুরের জগৎ থেকে চিরবিদায় নিলেন আরও এক জনপ্রিয় গায়িকা। তার প্রয়াণের খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা সঙ্গীত জগতে। গায়িকার প্রয়াণ যেন ভারতীয় সঙ্গীত জগতের এক স্বর্ণযুগের অবসান।

আজকালের তেরে মেরে পেয়ার কে চর্চে, রাহেঁ না রাহেঁ হাম, না না করতে পেয়ার, না তুম হামেঁ জানো কিংবা আজহু না আয়ে বালমা-র মতো অজস্র অমর গান উপহার দিয়েছেন যিনি। সেই প্রবাদপ্রতিম গায়িকা আর নেই। কয়েক দশক পেরিয়ে গেলেও তাঁর কণ্ঠের আবেদন একটুও কমেনি। রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন গায়িকা।

প্রয়াত হলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৬০-এর দশকে মহম্মদ রফি মুকেশ-সহ একাধিক কিংবদন্তি শিল্পীর সঙ্গে গান গেয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন সুমন কল্যাণপুর। তার কণ্ঠস্বরের মিষ্টত্ব, লতা মঙ্গেশকরের সঙ্গে এতটাই মিলে যেত যে, সাধারণ শ্রোতারা তো বটেই, অনেক সময় রেডিও সিলনের ঘোষকরাও ভুল করে বসতেন। ২০২৩ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ পান সুমন কল্যাণপুর।

হিন্দি ও মারাঠির পাশাপাশি বেশ কিছু বাংলা ছবিতেও চমৎকার প্লে-ব্যাক করেছিলেন তিনি। তার মন ছুঁয়ে যাওয়া কণ্ঠস্বর ভারতীয় সঙ্গীতের জগতকে সমৃদ্ধ করেছিল।

সুমন কল্যাণপুর