
দীর্ঘ ১০ বছর দিদি নম্বর ওয়ানে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনা দেখার পর অবশেষে অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব নেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই কারনে শুরু থেকেই নানা কটাক্ষের মুখোমুখিও হতে হয় স্বস্তিকা কে। সম্প্রতি এবার স্বস্তিকার সঞ্চালনা নিয়ে মুখ খুললেন জোজো।
এই বছর নতুন দিদি নাম্বার ওয়ানের গান গেয়েছেন জোজো। । তাই এই নতুন দিদি নাম্বার ওয়ান জোজোর কাছে যে ভীষণ স্পেশাল সেটা বলাই বাহুল্য। আরও একটি কারণে স্পেশাল সেটি হল গানটি যখন রেকর্ডিং হয়েছিল তখন জোজো বাড়িতেই থাকতেন বেশিরভাগ সময়, কারণ তখন অপারেশন হয়েছিল তাঁর।
স্বস্তিকা প্রসঙ্গে জোজো বলেন, ‘আমার অসম্ভব ভালো লাগছে স্বস্তিকাকে। স্বস্তিকা এতটাই আন্তরিক যে সেটা সকলের মন ছুঁয়ে দিয়েছে। অনেক সময় এমনও হয় যে, ও অতিরিক্ত আন্তরিক হয়ে যায়। যেটা দেখে আমার মনে হয় যে ও এতটা না করলেও পারতো।’
দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানে হাজির হয়ে স্বস্তিকাকে পাশে নিয়ে তাঁর সঞ্চালনার প্রশংসায় পঞ্চমুখ হতে ভোলেননি জোজো। গায়িকা আরও বলেন,’ তবে এই আন্তরিক জিনিসটাই মানুষকে আরও বেশি আকর্ষণ করে। স্বস্তিকা মন থেকেই এতটা আন্তরিক বলেই আজ ও সকলের মনে জায়গা করে নিতে পেরেছে। যদিও আমার প্রত্যেকদিন রাতে দেখা হয় না কারণ সকালে আমার স্কুল থাকে। তাই আমি সকালবেলা দেখেই প্রত্যেকদিন।’
