
অল্প বয়সেই এভাবে চলে যেতে হবে তা হয়ত সঙ্গীত মহলের কেউই আঁচ পায়নি। কনসার্টের কয়েক ঘণ্টা আগেই সব শেষ! মাত্র ৪৪ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় গায়ক। ৫ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায় দুবাইতে একটি সঙ্গীতানুষ্ঠানের জন্য গিয়েছিলেন গায়ক। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই সকলকে কাঁদিয়ে চলে গেলেন গায়ক।
সম্প্রতি জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় গায়ক। হাসপাতালে ভর্তি করার অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান। জানা যায়, অ্যাসিডোসিসই ছিল মৃত্যুর কারণ এবং অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হওয়াকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। অ্যাসিডোসিস এমন একটি অসুখ যেখানে রক্ত বা শরীরের অন্যান্য তরল পদার্থ অতিরিক্ত অম্লীয় হয়ে যায়, যার ফলে গুরুতর অসুস্থতা বা অঙ্গ-প্রত্যঙ্গের সমস্যা দেখা দেয়।
প্রয়াত জনপ্রিয় গায়ক নিসার ওয়ানাদ। গায়ক নিসারের আসল নাম ছিল নিসার আরোথ ইব্রাহিম। নিসারের আকস্মিক মৃত্যু তাঁর ভক্তদের জন্য একটি বড় ধাক্কা। তিনি কেরালার ওয়ানাদ জেলার কাম্পালাক্কাড়ের বাসিন্দা ছিলেন। তিনি অনেক মঞ্চ ও ব্যক্তিগত অনুষ্ঠানেও গান গেয়েছেন। বলিউডের প্লেব্যাক গায়ক উদিত নারায়ণের মতো কণ্ঠের কারণে নিসার ওয়ানাদের একটি স্বতন্ত্র পরিচয় ছিল।
নিসার তার মা, স্ত্রী, দুই কন্যা এবং তিন ভাইবোনকে রেখে চিরতরে চলে গেলেন। নিসার তাঁর মাপ্পিলাপাট্টু পরিবেশনার জন্য বিখ্যাত ছিলেন। তিনি মাপ্পিলা গানের একটি অ্যালবামে গেয়েছিলেন। তিনি অভিনয়ও করেছেন। তিনি প্লেব্যাক গায়ক হিসেবেও কাজ করেছেন।

