‘হাত-পা ঠাণ্ডা হয়ে গেছিল…ওঁর মতো একজন গায়িকা…’, কৌশিকী চক্রবর্তীকে নিয়ে মুখ খুললেন ইমন চক্রবর্তী

ইমন চক্রবর্তী

বাংলা সংগীত জগতের দুই উজ্জ্বল নক্ষত্র কৌশিকী চক্রবর্তী এবং ইমন চক্রবর্তী। দুজনেই নিজেদের সুরেলা কণ্ঠে হাজার হাজার দর্শকের মন জিতে নিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির ছিলেন এই দুই শিল্পী। শ্রোতাদের অনুরোধেই একসাথে মঞ্চে উঠে গান গায় তারা। তাদের যুগলবন্দিতে এক আলাদাই মেল বন্ধন তৈরি করেছিল এদিন।

এদিন প্রথমবার কৌশিকী চক্রবর্তীকে নিয়ে নিজের মনের অভিজ্ঞতা শেয়ার করে নেন ইমন। অনুষ্ঠানের শেষে ইমন বলেন, “কৌশিকী চক্রবর্তীর মতো একজন প্রখ্যাত ও দিগ্গজ সঙ্গীতশিল্পীর পাশে দাঁড়িয়ে গান গাইতে গিয়ে আমার হাত-পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল”। ইমনের এই কথায় তার সিনিয়রের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে।

সম্প্রতি ইমনের এই ব্যবহার সকলের মন ছুঁয়ে গেছে। প্রসঙ্গত, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পাটিয়ালা ঘরানার একজন শীর্ষস্থানীয় শিল্পী হলেন কৌশিকী চক্রবর্তী। পণ্ডিত অজয় চক্রবর্তীর  কন্যা তিনি। নিজের প্রতিভায় আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছেন। অন্যদিকে, ইমন চক্রবর্তী বাংলা আধুনিক ও লোকসঙ্গীতের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী। যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন নিজের গানের মাধ্যমে।