ব্যক্তিগত জীবনের টানাপোড়েন থেকে আইনি মামলায় জর্জরিত দেবলীনা নন্দী। সম্প্রতি দেবলীনা স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেছেন এবং দাবি করেছেন মোটা অঙ্কের টাকাও।
সম্প্রতি এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিশিষ্ট আইনজীবী মুকুল বিশ্বাস। নিজের ফেসবুকের পাতায় ‘ভয়েস অফ ভয়েজলেস নামে পোস্ট করা ভিডিওতে মুকুলবাবু প্রশ্ন তোলেন, কোন বিষয়কে একতরফা দেখাটা ঠিক নয়।
তিনি বলেন, যদি সত্যিই বধূ নির্যাতনের মামলা হয়ে থাকে তাহলে প্রবাহও উল্টে পাল্টা আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রাখেন। এমনকি প্রবাহ চাইলে দেবলীনার বিরুদ্ধে ‘restoration of conjugal rights’ -এর মামলা করতে পারে। বিবাহ বিচ্ছেদের আবেদন জানাতে পারেন, মানহানির অভিযোগও তুলতে পারেন গায়িকার উপর।
মুকুলবাবুর মতে, দাম্পত্যে সমস্যা থাকলে আগেই আইনের দ্বারস্থ হওয়া উচিত ছিল। আত্মহত্যার চেষ্টা নিয়ে ভিডিও এবং পরবর্তীতে পরিবারের তরফ থেকে প্রবাহকে ঘিরে যেমন কথা উঠে এসেছে সেটাও আইনের চোখে অপরাধের।
মুকুলবাবুর কথায়, ভবিষ্যতে খোরপোশ সংক্রান্ত দাবি নিয়েও আইনি লড়াই জটিল হতে পারে। তবে শেষ কথা আদালতের। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কেউই দোষী নন।

