ছেলের বয়স সদ্য একমাস, এরমাঝেই সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন ঋতাভরী’র দিদি চিত্রাঙ্গদা! জানালেন খুদে একরত্তির নাম

চিত্রাঙ্গদা

ক’দিন আগেই প্রথম সন্তান কোল আলো করে এসেছে অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপার। এবার মা হওয়ার এক মাস পর অনুরাগীদের সামনে ছেলের ছবি সামনে আনলেন ঋতাভরী চক্রবর্তীর দিদি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাত ছেলের মুখ সামনে না আনলেও তাঁর কিছু ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন মা চিত্রাঙ্গদা। এমনকি জানালেন খুদের নাম কী রেখেছেন তারা।

নিজের হাতের পাতায় ছেলের হাত রেখে একটা মিষ্টি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে লেখেন, ‘ছেলেই তার মায়ের শেষ সত্যিকারের ভালবাসা, আর বাবার শেষ প্রিয় বন্ধু। এই পৃথিবীতে তোমাকে স্বাগত ইনকা। অনহদ জাকির অনিন্দ্যে। আমাদের ছোট্ট সোনা পাখি।’

অভিনেত্রীর পোস্টেই স্পষ্ট, চিত্রাঙ্গদা তার ছেলের নাম রেখেছেন, ‘আনহাদ জাকির অনিন্দ্য’ আর খুদের ডাক নাম ‘ইনকা’। অভিনেত্রীর এই পোস্ট দেখে তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে শুরু করে বিনোদন জগতের বহু তারকা।