মায়ের কোলে এই মিষ্টি খুদেকে চিনতে পারছেন? বর্তমানে বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেতা, ভীষণ মজার মানুষ তিনি, বলুন তো কে?

অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য

সাদা-কালো ছবিতে রয়েছে একটি মিষ্টি এক খুদে। মায়ের কোলে খলখলিয়ে হাসছে সে। খুদের পরনে পাঞ্জাবি। চিনতে পারছেন কে এই খুদে? বর্তমানে শৈশবের স্মৃতি ফিরে আসা একটা ট্রেন্ড বলাই যায়। বাদ যান না তারকারাও। তারকাদের শৈশবের ছবি দেখতে বেশ পছন্দ করেন তাদের অনুরাগীরা। তবে অনেক সময় চেহারার আমুল পরিবর্তন ঘটে। শৈশবের ছবি দেখে চেনাই যায় না অভিনেতা বা অভিনেত্রীকে। ঠিক তেমনি এই ছবিটি দেখে বোঝা দায় কোন অভিনেতার ছবি।

এই ছবিতে থাকা ছোট খুদে আজ টলিপাড়ার বড় নাম। ছোটপর্দা থেকে বড়পর্দায় সকলেই এক নামে চেনেন। এমনকি বলিউডের অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করেছেন তিনি। পর্দার মতোই বাস্তবে মজার মানুষ তিনি। এই অভিনেতাকে চিনতে পারছেন কি?

ছবিতে থাকা এই খুদেটি হল অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। একসময় অভিনেতা নিজেই এই ছবিটি ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সাথে। শৈশবে তার মুখের সাথে এখন মিল পাওয়া ভার। অনেকেই এই ছবি দেখে অবাক হয়েছেন।