
বহু আগে একবার নীল আর তৃণার বিচ্ছেদের খবরে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়ায়। তবে সেই গুঞ্জন গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন তারা। তবে এবার
টেলিপাড়ার একসময়ের সবচেয়ে ‘হ্যাপি কাপল’ নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা বৈবাহিক সম্পর্কর টালমাটাল অবস্থায় পড়ল সিলমোহর।
নীল আর তৃণার বিচ্ছেদের খবর কি সত্যি? ৪ বছরের চুক্তির বিয়ে ভাঙতে চলেছে তারা? অবশেষে এই নিয়ে নীল মুখ না খুললেও আসল সত্যি সামনে আনলেন স্বয়ং অভিনেত্রী।
৮ই জুন নীলের জন্মদিনের পার্টিতে কোথাও দেখা যায়নি স্ত্রী তৃণাকে। মাত্র কয়েক মাসের ব্যবধানেই যে দুজনের সম্পর্ক পুরোপুরি তলানিতে গিয়ে ঠেকেছে, তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। জন্মদিনে নীলকে উইশ না করলেও, সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিয়ে বিস্ফোরক পোস্ট করেন তৃণা।
তৃণা লেখেন, ‘অনুতাপ?? হাহাহা না, আমার আসল মানুষেরা এখনও আমার সাথে আছে, আমি শুধু কিছু সাপকে হারিয়েছি।!!’ নীলের জন্মদিনের দিনই জীবন থেকে ‘সাপ’ ঝেঁটিয়ে বিদায় করার এই বার্তা যে কার উদ্দেশ্যে, তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি নেটিজেনদের।
দ্বিতীয় পোস্টে তৃণা লিখেছেন, ‘মাঝে মাঝে তোমার শুধু হারিয়ে যাওয়া প্রয়োজন, নিজেকে ক্ষতবিক্ষত অবস্থা থেকে সারিয়ে তোলার জন্য, এবং অতীতে তুমি যা ছিলে সেই জীবনে আর কখনও ফিরে না যাওয়ার জন্য। নতুন অধ্যায়। নতুন জীবন।’ পুরোনো জীবনের ইতি টেনে তিনি যে নতুন করে বাঁচতে শুরু করেছেন, সেই বার্তাই দিলেন অভিনেত্রী।
অন্যদিকে অভিনেত্রী নন্দিনী দত্ত-র সঙ্গে নেচে-গেয়ে, আনন্দ-হুল্লোড়ে মেতে বার্থডে সেলিব্রেট করতে দেখা গিয়েছে নীলকে। তবে কি টলিপাড়ার নতুন রিয়েল লাইফ জুটি নীল-নন্দিনী? প্রশ্ন তুলেছেন নেটপাড়া।
