‘বিগ বসে’র পর এবার বড় সুখবর দিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী

অভিনেতা সায়ক চক্রবর্তী

অভিনেতা সায়ক চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ার এক পরিচিত মুখ। কিছুদিন আগে বিগ বস বাংলায় অংশগ্রহণ করেছিলেন তিনি। তবে অল্প সময়ের মধ্যে আউট হয়ে যান তিনি। তবে ঘর থেকে বেরিয়ে আসার অনুরাগীদের বড় সুখবর দিলেন সায়ক।

ফের স্টার জলসায় ফিরতে চলেছেন অভিনেতা। না বিগ বসের ঘরে আবার এন্ট্রি হচ্ছে না তার। বাংলা ধারাবাহিকে আবার ফিরতে চলেছেন সায়ক চক্রবর্তী।  স্টার জলসার আসন্ন ধারাবাহিক  ‘মনসামঙ্গল’ সিরিয়ালে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে তার। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

বহুদিন পর ফের সিরিয়ালে দেখা মিলবে সায়কের। শেষবারের মতো তাকে দেখা গিয়েছিল ‘চিরসখা’ ধারাবাহিকে। এরপর তাকে আর কোন ধারাবাহিকে দেখা মেলেনি। তবে সভিএফ প্রযোজিত এই ধারাবাহিকে সায়ক ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন সেটা এখনো জানা যায়নি।