‘আর হয়ত বাড়ি ফেরা হবে না… প্রতি মুহুর্তে মনে হচ্ছিল… শুধু ঠাকুরকে ডেকে গেছি…’, ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে মুখ খুললেন অভিনেত্রী বুলবুলি পাঁজা

বুলবুলি চৌবে পাঁজা

একসময় বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে সঞ্চালিকা হিসেবে জনপ্রিয়তা পান বুলবুলি চৌবে পাঁজা। বিয়ের পর গর্ভাবস্থায় সিন্তান হারানোর পর দীর্ঘ সময় অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী। প্রায় ৯ বছর পর আবারও স্বাভাবিক জীবনে ফিরে সোশ্যাল মিডিয়ায় ব্লগিংয়ের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন অভিনেত্রী। তবে সম্প্রতি অভিনেত্রীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা এক মুহুর্তে তার জীবন ওলটপালট করে দেয়।

সম্প্রতি নিজের ফেসবুক ব্লগে দিল্লি থেকে কলকাতায় ফেরার অভিজ্ঞতা শেয়ার করেন বুলবুলি। দিল্লি এয়ারপোর্টে হাসিমুখেই ব্লগিং করছিলেন বুলবুলি আচমকা গেট নম্বর ১৩-এর দিকে যেতেই ঘটল বড় অঘটন। তখন অবশ্য অভিনেত্রী নিজেই জান্তেই না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। এরপর নির্ধারিত সময়ে বিমানে উঠে কলকাতার কাছাকাছি পৌঁছাতেই বদলে যায় পরিস্থিতি।

মুহুর্তের মধ্যে আকাশ কালো মেঘে ঢেকে যায়, আবহাওয়া ক্রমশ খারাপ হতে থাকে। বিমানের ক্যপ্টেন ঘোষণা করে প্রতিকূল আবহাওয়ার কারনে কলকাতায় অবতরণ সম্ভব নয়। ঘোষণার পরেই যাত্রীদের মধ্যে ছড়ায় চরম উত্তেজনা। বিমানটি দীর্ঘ সময় আকাশে চক্কর কাটতে থাকে। পরে জ্বালানির ঘাটতির কারনে দুর্গাপুরে অবতরণ করা হয়।

আর ঠিক সেই সময় বুলবুলির মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আর হয়ত বাড়ি ফেরা হবে না? বুলবুলি জানান, কলকাতার দিকে বিমাল যত এগোচ্ছে ততই কালো মেঘ আর বিদ্যুতের ঝলকানি বেড়ে যাচ্ছিল। বিমানের সামান্য কাঁপুনি যেন ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছিল। রানওয়েতে চাকা নামার আগ পর্যন্ত শুধু ঠাকুরের নাম যপে গেছি।

তবে সব শেষে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে যেভাবে পাইলটরা সিদ্ধান্ত নিয়েছেন তারজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাও জানিয়েছেন বুলবুলি।