
২০১০ সালে ‘কেয়া পাতার নৌকো’ ধারাবাহিক দিয়ে তাঁর টেলিজার্নি শুরু হয় অভিনেতা সুদীপ সেনগুপ্তর। এরপর ‘খেলাঘর’, ‘বাহামনি’, ‘এই পথ যদি না শেষ হয়’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। পার্শ্ব চরিত্রে অভিনয় করেও যে ধারাবাহিকের মোড় ঘুরিয়ে দেওয়া যায়, তা তিনি বারবার প্রমাণ করেছেন।
কিন্তু বর্তমানে তাকে আর টেলিভিশনের পর্দায় আগের মতো নিয়মিত দেখা যাচ্ছে না। এই নিয়ে দর্শকদের মনে কৌতুহল কম নয়। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে অভিনেতা সুদীপ সেনগুপ্ত তার অভিনয় জীবন এবং বর্তমান ব্যস্ততা নিয়ে মুখ খুলেছেন।
সুদীপ জানান, কাজের ধরনে অনেক পরিবর্তন এসেছে। থিয়েটার এবং সিরিয়াল দুটো জায়গাতেই কাজ করলেও, মেগা সিরিয়ালের ব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি নিয়ে হয়তো তিনি এখন অন্য কোনো ক্ষেত্রে মনোনিবেশ করছেন। নিজের পছন্দমতো কাজের জন্য অপেক্ষা করছেন। কবে আবার নতুন কোনো রূপে চমকে দেবেন অভিনেতা, সেই অপেক্ষায় অনুরাগীরা।

