‘স্ত্রী না থাকলে বাঁচতাম না… সেদিন বিয়ে না করলে… দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল…’, ১২ বছরের বৈবাহিক জীবন নিয়ে মুখ খুললেন অভিনেতা কুশল চক্রবর্তী

কুশল চক্রবর্তী

বিনোদন দুনিয়ায় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই। সম্প্রতি আলোচনায় উঠে এসেছে টলিউডের জনপ্রিয় অভিনেতা কুশল চক্রবর্তী ও তার স্ত্রী সঞ্চারী মুখার্জির ৪৫ বছরের বৈবাহিক জীবন। ফেলুদা-গল্প নির্ভর ‘সোনার কেল্লা’ ছবিতে ছোট্ট মুকুল হিসেবে আজও বাঙ্গালির মনে বিশেষ জায়গা করে নিয়েছেন কুশল। অন্যদিকে সঞ্চারী অভিনয়ের পাশাপাশি আইন নিয়ে পড়াশুনা করে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।

২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রথমে আইনি বিয়ে সাড়েন তারপর ২০১৫ সালের জানুয়ারিতেই সাত পাকে বাধা পরেন কুশল-সঞ্চারী। বর্তমানে তাদের এক ছেলেও আছে যার নাম আহির। তবে তাদের বিয়ের পিছনে রয়েছে অন্য কোন কারন যা হয়ত অনেকেই জানেন না।

সম্প্রতি এক সাক্ষাতকারে অভিনেতার স্ত্রী জানান, একসময় কুশলকে তিনি সিনিয়র শিল্পী হিসেবে ফেসবুকে মেসেজ করে জানিয়েছিলেন, অভিনয়ের কোন সুযোগ থাকলে তাকে যেন জানানো হয়। এরপর ১৫ আগস্ট তাদের প্রথম দেখা হয়। আশ্চর্যের বিষয়, প্রথম দেখা হয়ার মাত্র এক বছরের মাথায় তারা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

কুশলকে বিয়ের করার কারন হিসেবে সঞ্চারী জানান, তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত রক্ষনশীল পরিবারে বড় হয়েছেন। অভিনয়ের প্রিতি আগ্রহ থাকলেও নানা কারনে সেই স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ পাননি সঞ্চারী। এক্ষেত্রে তার বিশ্বাস ছিল কুশলকে বিয়ে করলে তিনি স্বাধীন ভাবে অভিনয় জগতে কাজ করতে পারবেন। যে কিনা তার পেশাগত স্বপ্নকে সন্মান করেবে। সেই কারনেই কুশলের মত একজন মনের মানুষকে পেয়ে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি সঞ্চারী।

অন্যদিকে স্ত্রীর প্রতি ভালবাসা থেকে কুশল লেখেন, “এই মেয়েটিকে জীবন আমাকে উপহার দিয়েছে। জীবন শেষ হয়ে যেত এক দুর্ঘটনায়। এই মেয়েটি আমাকে বাঁচিয়েছে। কেবল তাই নয়, ওর থেকে বিচ্ছুরিত পবিত্র আলো আমার জীবনময় ছড়িয়ে আছে। আমার বাকি জীবনও ওঁর সঙ্গেই কাটবে। ও আমার জীবনে পাওয়া সেরা উপহার।”

Previous articleবেস্ট ৯০ টি জীবনে হতাশা নিয়ে উক্তি
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।