
বিনোদন দুনিয়ায় ফের বড়সড় দুর্ঘটনা। মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় অভিনেতার। সকাল হতেই শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। অভিনেতার আকস্মিক এই মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শ্যুটিং থেকে বাড়ি ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনায় মাত্র ২৬ বছর বয়সেই বেঘোরে প্রাণ হারান অভিনেতা।
সোমবার সন্ধ্যায় অভিনেতার তার এক বন্ধুর সঙ্গে ছবির শ্যুটিং করতে মালিহাবাদে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে, তারা দু’জনে বাইকে করে চিনহাটে নিজেদের বাড়িতে ফেরার পথে একটি ট্রাক তাদের সামনে আসে। দ্রুতগামী ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডার ভেঙে বিপরীত দিক থেকে চলে আসে। ঠিক সেই সময় অভিনেতার বাইকটি বিপরীত দিক থেকে আসছিল। ট্রাকটি বাইকটিকে এতটাই জোরে ধাক্কা দেয় যে তারা দু’জনেই রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন।
ঘটনার পরেই স্থানীয়দের সহায়তায় অভিনেতার ও তার বন্ধু কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অভিনেতা কে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াত ভোজপুরি অভিনেতা রোহিত শর্মা। অন্যদিকে অভিনেতার বন্ধুর অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক এবং তার চিকিৎসা চলছে।
অভিনেতার পাশাপাশি রোহিত একজন পরিচালকও ছিলেন। তিনি কিছু ভোজপুরি ছবিতে পরিচালনা ও অভিনয় করেছেন। এর পাশাপাশি তিনি তাঁর পরিবারের আসবাবপত্রের ব্যবসায় সাহায্য করতেন এবং একজন আইটিআই ছাত্রও ছিলেন।

