
বাংলা টেলিভিশনের পর্দায় সদ্য শুরু হওয়া কোনো মেগা যদি মাত্র এক মাসের মাথাতেই তার স্লট হারায়, তবে তা দর্শকদের জন্য বেশ বড় ধাক্কাই বটে! সম্প্রতি স্টার জলসার পর্দায় আসতে চলেছে জনপ্রিয় অভিনেতা আদৃত রায়ের নতুন মেগা ‘কুমকুম’। আর এই মেগার আগমনী বার্তা আসতেই কোপ পড়ল গত মাসে শুরু হওয়া ধারাবাহিকের উপর। তবে কি একমাসেই বিদায় নেবে জলসার এই মেগা? ইতিমধ্যেই চ্যানেলের সিদ্ধান্ত নিয়ে হইচই পরেছে নেটপাড়ায়।
আগামী ১৭ই জুন থেকে স্টার জলসার সান্ধ্যকালীন স্লটে ঘটতে চলেছে এক বিশাল রদবদল। নতুন মেগা ‘কুমকুম’ এর জন্য সরিয়ে দেওয়া হল ‘বাবলি সুন্দরী’র স্লট। যার জেরে ক্ষুব্ধ হানি বাফনার ভক্তরা। তাঁদের দাবি, আরেকটু সময় দেওয়া উচিত ছিল।
গত মাসে স্টার জলসার পর্দায় সন্ধ্যা ৬টার স্লটে শুরু হয়েছিল ‘বাবলি সুন্দরী’। টিআরপি-র ইঁদুরদৌড়ে প্রথম থেকেই আশানুরূপ ফল করতে পারছিল না এই ধারাবাহিক। তার ওপর আগামী ১৭ই জুন থেকে সন্ধ্যা ৭টার স্লটে রাজকীয়ভাবে এন্ট্রি নিচ্ছে আদৃতের ‘কুমকুম’। ফলে ৭টার স্লটে এতদিন ধরে চলা ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’-কে সরিয়ে আনা হচ্ছে সন্ধ্যা ৬টায়। যার জেরেই মাত্র এক মাসের মাথায় সন্ধ্যা ৬টার স্লট ছাড়তে হচ্ছে ‘বাবলি সুন্দরী’-কে। ঠাঁই হয়েছে সেই রাত ১১টার স্লটে।
এক নজরে নতুন সময়সূচি-
কুমকুম (নতুন মেগা)— সন্ধ্যা ৭টা,আদৃত ও অনুষ্কার নতুন জুটি নিয়ে মহাধামাকাদার এন্ট্রি।
ও মোর দরদিয়া – সন্ধ্যা ৬টা,রণিতা দাসের এই মেগা এক ঘণ্টা এগিয়ে আনা হলো।
বাবলি সুন্দরী – হানি বাফনার এই মেগাকে ঠেলে দেওয়া হয়েছে রাত ১১টার স্লটে।
