সারেগামাপার ট্রফি একটুর জন্য হাতছাড়া হলেও বাংলার দর্শকের মন জিতেছেন বাঁকুড়ার মেয়ে আরাত্রিকা সিনহা। পেয়েছেন ‘কালিকাপ্রসাদ সম্মান’। সারেগামাপার পর আরাত্রিকার খ্যাতি দ্বিগুণ বেড়ে গেছে। একের এক শোয়ের ডাক পাচ্ছে সে। এমনকি ইতিমধ্যে বাংলা সিনেমায় প্লে ব্যাকও করেছেন গায়িকা।
তবে সারেগামাপা জয়ী না হলেও এবার বড় সুযোগ এলো আরাত্রিকার থলেতে। পরিচালক রাজ চক্রবর্তীর বাংলা সিনেমায় প্লে ব্যাকের সুযোগ পেলেন আরাত্রিকা। সম্প্রতি আরাত্রিকা একটি পোস্ট শেয়ার করেন যেখানে তাকে রাজের নতুন সিনেমা ‘হোক কলরব’ টিমের সঙ্গে দেখা যায়। রাজ, শুভশ্রী, শাশ্বতদের সঙ্গে ছবিও শেয়ার করেন গায়িকা।
আরাত্রিকা লিখলেন, ‘হোক কলরব সিনেমার টাইটেল গানটা আমিই গেয়েছি’। আরাত্রিকার এই সাফল্যে বেশ খুশি তাঁর অনুরাগীরা।
চলতি বছরেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। মাঝে পড়াশোনার কারণে মাস দেড়েকের ছোট্ট বিরতিও নিয়েছিলেন। এবার পরীক্ষা শেষ হতেই নতুন সুখবর জানালেন গায়িকা।


