দীর্ঘ ২০ বছরের লড়াই শেষ হল! চিরবিদায় জনপ্রিয় অভিনেতা, শোকের ছায়া অভিনয় জগতে 

রবার্ট ক্যারাডিন

বিনোদন জগতে ফের শোকের ছায়া। আরও এক প্রতিভাকে হারাল অভিনয় জগত। ৭১ বছর বয়সে প্রয়াত হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট ক্যারাডিন। প্রায় ২০ বছর ধরে তিনি বাইপোলার ডিসঅর্ডারের সঙ্গে লড়াই করছিলেন। ‘ডেডলাইন’-এর প্রতিবেদন অনুযায়ী, রবার্ট ক্যারাডিনের মৃত্যুর কারণ আত্মহত্যা।

দীর্ঘদিন বাইপোলার ডিসঅর্ডারে ভোগার পর তিনি আত্মহত্যা করেন। অভিনেতার পরিবার ২৩ ফেব্রুয়ারি ‘ডেডলাইন’-কে দেওয়া এক বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় পিতা, দাদা, ও ভাই রবার্ট ক্যারাডিন আর আমাদের মধ্যে নেই।”

খ্যাতনামা ক্যারাডিন ফিল্মি পরিবারের কনিষ্ঠ সদস্য ছিলেন রবার্ট। তাঁর বড় ভাই কিথ ক্যারাডিন তাঁকে স্মরণ করে বলেন, “রবার্ট আমাদের পরিবারের ভিত্তি ছিল।” রবার্ট ক্যারাডিনের মৃত্যু হলিউডে শোকের ছায়া ফেলেছে। তাঁর দীর্ঘ অভিনয়জীবন এবং ব্যক্তিগত সংগ্রাম অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে থাকবে।

রবার্টের মানসিক স্বাস্থ্যের ওপর তাঁর বড় সৎ ভাই ডেভিড ক্যারাডিনের মৃত্যুর গভীর প্রভাব পড়েছিল বলে জানা যায়। ডেভিড ক্যারাডিনকে, ২০০৯ সালে ৭২ বছর বয়সে, থাইল্যান্ডের একটি হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া যান। ডেভিডের মৃত্যুর পর থেকেই রবার্ট মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরবর্তীতে বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত হন।

রবার্ট ক্যারাডিন