সারা শরীরে মারাত্মক সংক্রমণ, দীর্ঘ লড়াইয়ের পরেও শেষ রক্ষা হল না! প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, সাতসকালেই মিলল বড় দুঃসংবাদ

কারিনা কায়সার

ফের অকালমৃত্যুর কালো ছায়া বিনোদন জগতে। চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৩১ বছর বয়সেই চিরনিদ্রায় তরুনী শিল্পী।
পারিবারিক সূত্রের খবর, কয়েক দিন আগে সাধারণ জ্বরে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। পরবর্তীতে তাঁর শরীরে মারাত্মক সংক্রমণ (ইনফেকশন) ধরা পড়ে। চিকিৎসকেরা জানান, হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’-র যৌথ সংক্রমণে তাঁর লিভারের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায়।

শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় প্রথমে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে ভেলোরের বিখ্যাত খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল তার। চিকিৎসকদের সমস্ত চেষ্টাতেও শেষ রক্ষা হয়নি। প্রতায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কায়সার।

বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কারিনা কায়সারের জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। নিত্যনতুন কনটেন্ট ও জীবনমুখী অভিনয়ের মাধ্যমে নেটিজ়েনদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন তিনি। কেরিয়ারের মধ্যগগনে এ ভাবে কারিনার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগী এবং সহকর্মীরা।

অভিনেত্রীর বাবা বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রাক্তন তারকা খেলোয়াড় কায়সার হামিদ। সোশ্যাল মিডিয়ায় মেয়ের মৃত্যুর খবর ভাগ করে তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার অত্যন্ত আদরের মেয়ে কারিনা কায়সার এইমাত্র চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছে। আমার মেয়ে যদি কোনও ভুলত্রুটি করে থাকে বা কাউকে আঘাত করে থাকে, তবে দয়া করে তাকে ক্ষমা করে দেবেন।’

কারিনা কায়সার