ফের আরও এক মেগার কপাল পুড়ল! এক বছর পুর্ণ হওয়ার আগেই সরিয়ে দেওয়া হল জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক, চ্যানেলের সিদ্ধান্তে অবাক দর্শক

জনপ্রিয় ধারাবাহিক

বর্তমানে ধারাবাহিকের আয়ু খুব বেশি সময় থাকে না সেটা দর্শকের অজানা নয়, কারণ আচমকাই তিন মাস হতে না হতেই টিআরপির অভাবে সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে এবার আরও এক ধারাবাহিক বন্ধ হতে চলেছে যা এক বছরও হয়নি টিভির পর্দায় শুরু হয়েছে, চ্যানেলের এমন সিদ্ধান্তে রীতিমত অবাক হচ্ছেন দর্শক।

টিআরপির লড়াইয়ে বাজিমাত করতেই একের পর এক পুরনো মেগাকে সরিয়ে নতুন মেগা নিয়ে হাজির করছে জি-বাংলা। এবার আরও এক মেগার কপাল পুড়তে চলেছে। গত সপ্তাহের রেটিং চার্টে দেখা গিয়েছে, স্টার জলসার প্রতিপক্ষ ধারাবাহিক ‘গঙ্গা’-র কাছে কার্যত নতিস্বীকার করেছে ‘দাদামণি’। টিআরপি-র এই বিস্তর ফারাক এবং স্লট ধরে রাখতে না পারার কারণেই চ্যানেল কর্তৃপক্ষ এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

এবার ‘দাদামণি’ ধারাবাহিক নিয়ে বড় সিদ্ধান্ত নিল জি-বাংলা। চ্যানেল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও, স্টুডিও পাড়ার খবর অনুযায়ী নতুন মেগা ‘কমলা নিবাস’ এর জন্যই কোপ পড়ল ‘দাদামণি’র উপর। আগামী ২৭শে মার্চ, শুক্রবার থেকে আর রাত ৯টায় দেখা যাবে না প্রতীক সেনকে। একেবারে বন্ধ না হলেও ধারাবাহিকটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাত ১১টার স্লটে।

বদলে ‘কমলা নিবাস’-কেই দেওয়া হতে পারে রাত ৯টার এই গুরুত্বপূর্ণ স্লট। অভিজ্ঞ অভিনেতাদের হাত ধরে হারানো জমি ফিরে পাওয়াই এখন জি বাংলার লক্ষ্য। তবে কি খুব শীঘ্রই পাততাড়ি গুটাবে ‘দাদামণি’? রাত ১১টায় টিআরপি বাড়ানো কার্যত অসম্ভব, তাই অনেকেই মনে করছেন এটি স্রেফ নিয়ম রক্ষার খাতিরে কয়েকদিন চালানো হবে।

প্রতীক সেনের কামব্যাক প্রোজেক্ট হিসেবে ‘দাদামণি’ নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু গল্পের দুর্বলতা না কি ভুল সময়ে টেলিকাস্ট— কোন কারণে টিআরপি কমল, তা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

জনপ্রিয় ধারাবাহিক