ফের আরও এক মেগার কপাল পুড়ল! এক বছর পুর্ণ হওয়ার আগেই বন্ধ হল জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক, চ্যানেলের সিদ্ধান্তে অবাক দর্শক

তুই আমার হিরো

বর্তমানে ধারাবাহিকের আয়ু খুব বেশি সময় থাকে না সেটা দর্শকের অজানা নয়, কারণ আচমকাই তিন মাস হতে না হতেই টিআরপির অভাবে সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে এবার আরও এক ধারাবাহিক বন্ধ হতে চলেছে যা এক বছরও হয়নি টিভির পর্দায় শুরু হয়েছে, চ্যানেলের এমন সিদ্ধান্তে রীতিমত অবাক হচ্ছেন দর্শক।

শুরুতে ধারাবাহিকটি দর্শকের পছন্দের হলেও বেশ কয়েক মাস যাবদ টিআরপিতে রেটিং তলানিতে। যার জেরেই কোপ পরেছে ধারাবাহিকের উপর।

নতুন ধারাবাহিকের জন্য এবার বন্ধ হতে চলেছে জি-বাংলার তুই আমার হিরো ধারাবাহিক। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্য। খুব শীঘ্রই জি-বাংলা থেকে বিদায় নিচ্ছে এই ধারাবাহিক। ২০২৫-এ ১০ মার্চ থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিক।

সম্প্রতি ধারাবাহিকের এক সদস্য অনুরাধা মুখার্জি (গল্পে যিনি আরশির দিদি) নিজের ফেসবুক পোস্টে জানালেন ধারাবাহিক বন্ধের খবর। তুই আমার হিরোর পুরো টিমের সঙ্গে ছবি পোস্ট করে অনুরাধা লেখেন, ‘দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনভাবে, অনেক ধন্যবাদ আমাদের এত ভালবাসা দেওয়ার জন্য’।

তুই আমার হিরো