দুঃসংবাদ! ‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকের জন্য বন্ধ হচ্ছে জি-বাংলার জনপ্রিয় মেগা, মন খারাপ দর্শকের

আনন্দী

আসছে জি-বাংলার নতুন মেগা ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’। এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরছেন অভিনেতা রাহুল মজুমদার। নতুন ধারাবাহিকের সময় এখনো সামনে আনা হয়নি। তবে শোনা যাচ্ছে এই নতুন মেগার জন্য বন্ধ হচ্ছে জি-বাংলার এক পুরনো মেগা ধারাবাহিক।

সূত্রের খবর অনুযায়ী, নতুন ধারাবাহিকের জন্য খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘আনন্দী’ ধারাবাহিক। সদ্য ৭০০ পর্বের উদযাপন করেছে এই মেগা। আর তার মাঝেই সিরিয়াল শেষ হওয়ার খবরে মন খারাপ ভক্তদের।

আনন্দী

নীলাঞ্জনা শর্মা ‘নিন চিনিজ় মাম্মাজ় প্রোডাকশন’ এর এই মেগা খুব শীঘ্রই পর্দা থেকে বিদায় নিতে চলেছে। খবর পাওয়া মাত্র মন খারাপ কলাকুশলীদের। আনন্দবাজার ডট কমকে ধারাবাহিকের নায়িকা অন্বেষা হাজরা জানিয়েছেন, “এই বিষয়ে এখনই কিছু বলতে পারব না। তবে এটা বলতে পারি ‘আনন্দী’ আমাকে অনেক মধুর স্মৃতি উপহার দিয়েছে।” তবে সাত পাকে বাঁধা ধারাবাহিকটি আনন্দী’র স্লটে আসবে কিনা সেটা জানা যায়নি।