
সম্প্রতি আর্টিস্ট ফোরামের বৈঠকের পর, চিরসখা ও ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে পড়েছে শেষ সিলমোহর। ইতিমধ্যেই এই দুই ধারাবাহিকের আর্টিস্টদের কাছে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে বকেয়া আছে কত টাকা! তাহলে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের ভবিষ্যৎ কি? যদিও এতদিন এই ধারাবাহিকটি সরাসরি লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন ম্যাজিক মোমেন্টস থেকে সম্প্রচারিত হচ্ছিল না। লীনা পুত্র অর্কর প্রযোজনা সংস্থা অর্গানিক প্রোডাকশন-এর থেকে সম্প্রচারিত হচ্ছিল কনে দেখা আলো।
অবশেষে স্বস্তির খবর কনে দেখা আলো ধারাবাহিকের দর্শকদের জন্য। এখনই শেষ হচ্ছে না লাজু-সুদেবদের গল্প। জানা গিয়েছে যে, কনে দেখা আলো শেষ হচ্ছে না ঠিকই, তবে এর প্রযোজনা সংস্থা বদলাচ্ছে। এখন থেকে এটি সরাসরি জি বাংলা প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে ও পরিচালনায় নির্মিত হবে।
মঙ্গলবার বৈঠকের পর, লীনা ও শৈবালের ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়ার পরে, বন্ধ ছিল কনে দেখা আলো-র কাজও। তবে আশা রাখা যায়, সোমবার থেকে স্বাভাবিক নিয়মেই ফের হবে কাজ।
