
প্রত্যেক বাবা-মায়ের কাছেই সন্তানের পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানকে ভালো পরিবেশে মানুষ করার পাশাপাশি ভালো স্কুলে পড়ানোর স্বপ্নও থাকে তাঁদের। তবে নামী স্কুলের মোটা ফি অনেক মধ্যবিত্ত পরিবারের কাছেই বড় চিন্তার বিষয়। তারকাদের সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে অবশ্য অনেক সময় ছবিটা থাকে কিছুটা আলাদা। তাঁদের সন্তানরা কোন স্কুলে পড়ছে, স্কুলের খরচই বা কত, তা জানতেও কৌতূহলী থাকেন অনুরাগীরা।
গায়িকা জোজো মুখোপাধ্যায়ের ছেলে আদি মুখোপাধ্যায়ও ছোট থেকেই নেটপাড়ার পরিচিত মুখ। মায়ের সঙ্গে তার নানা মুহূর্ত মাঝেমধ্যেই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কখনও মায়ের সঙ্গে খুনসুটি, কখনও আবার নিজের দুষ্টুমিতে সকলের মন জয় করে নেয় ছোট্ট আদি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার পড়াশোনা নিয়েও স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।
জানা যায়, কলকাতার টিউলিপিয়ান্স প্রাইভেট স্কুলে পড়াশোনা করছে জোজোর ছেলে। প্লে ক্লাস থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে।
জানেন কি আদির স্কুলের খরচ কত?স্কুল ওয়েবসাইট প্রকাশ্য তথ্য অনুযায়ী, এই স্কুলের অ্যাডমিশন ফি ৬০ হাজার টাকা। যা মধ্যবিত্তের নাগালের মধ্যেই আছে। প্রতিমাসে নানারকম ফি মিলিয়ে খরচ পড়ে ৫ হাজার টাকার কাছাকাছি।
