‘তোমার দ্বারা আর অভিনয় হবে না… পারিশ্রমিকটা তো আমার প্রাপ্য…’, মুখ খুললেন অভিনেত্রী অলকানন্দা রায়

অলকানন্দা রায়

বাংলা সিনেমা জগত থেকে শুরু করে টেলিভিশনের পর্দা, দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী অলকানন্দা রায়। শেষ কয়েকবছরে অভিনেত্রীকে ছোটপর্দায় ঠাকুমা দিদিমা চরিত্রেই বেশি দেখেছেন দর্শক। তবে বরত্মানে আর সেভাবে পর্দায় দেখা মেলেনা অভিনেত্রীর। তবে কি অভিনয় জগতকে বিদায় জানালেন তিনি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান সময়ের অভিনয় জগত নিয়ে কিছু কথা ভাগ করে নিলেন সকলের সাথে। অভিনেত্রীর কথায়, স্মার্টফলনের যুগে মানুষ একে অপরের সাথে সেভাবে কথা বলেন না। সবাই সবার মত করে ব্যস্ত। এমনটা যদিও অভিনেত্রীর সাফ অপছন্দ।

অভিনেত্রী আরও জানান, আগে মোটামুটি অভিনয় জানলেই ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া যেত। এখনকার মত নাচ, গান কিংবা অন্যান্য একটিভিটি না জানলেও চলত। অন্যদিকে পারিশ্রমিক নিয়ে তিনি বলেন, ‘আমি আমার কাজ করেছি। এখন তো আমার পারিশ্রমিক প্রাপ্য। এটা আবার আলাদা করে বলতে হবে কেন?’

অলকানন্দা রায়ের কথায়,’একদিন একজন আমাকে বলল, দিদি তুমি আর অভিনয় করতে পারবে না। মেকআপ রুমের আবহাওয়া বদলে গিয়েছে।’ অভিনয় জগতের সাম্প্রতিক পরিবর্তন কে ইঙ্গিত করেই তিনি কথাটি বলেছেন তা একেবারেই স্পষ্ট। তবুও হাসিমুখে জানিয়েছেন অভিনয়কে তিনি সত্যিই ভীষণ ভালোবাসেন।