অভিনেত্রী শ্রীপর্ণা রায়কে বাংলা সিরিয়ালের দর্শক এক নামেই চেনেন। কারণ তিনি এতটাই জনপ্রিয়। বর্তমানে অভিনয় করছেন স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’ সিরিয়ালের পার্শ্বচরিত্রে। এই ধারাবাহিকে অভিনয় করে ফের দর্শকের প্রশংসা পাচ্ছেন শ্রীপর্ণা।
তবে একটা সময় দর্শক তাকে নায়িকা হিসাবে গ্রহণ করেছিলেন। আজ শুধুই একজন পার্শ্ব অভিনেত্রী হয়ে উঠেছেন। বাংলা টেলিভিশনের বিগ বাজেটের নায়িকা আচমকাই সাইড রোল কেন? তাহলে কি নায়িকার চরিত্রে সুযোগ আসছে না শ্রীপর্ণার কাছে?
লক্ষ্মী ঝাঁপি শুরু হওয়ার সময় এই প্রশ্নে মুখোমুখি হতে হয়েছিল শ্রীপর্ণাকে। আবার পার্শ্ব চরিত্রে ফিরে আসা নিয়ে তিনি জানিয়েছিলেন, ‘লক্ষ্মী ঝাঁপি’তে পার্শ্ব চরিত্রে অভিনয় করছি। কারণ নায়িকা হলে অন্য কাজ করা একেবারেই সম্ভব নয়, কিন্তু আমি চাই ছোট পর্দার পাশাপাশি অন্য মাধ্যমেও কাজ করতে। তাই বাধ্য হয়েই সাইড রোল করার সিদ্ধান্ত নিই।”

