বাংলা সিরিয়ালের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। বাঙালি দর্শক তাকে চেনেন সুবর্ণলতা বলে। শুধুমাত্র সিরিয়ালের মানুষের মন জিতেছেন তাই নয় প্রশংসা কুড়িয়েছেন বড়পর্দায়ও। তার অভিনীত অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল সুবর্ণলতা। ‘সুবর্ণলতা’ ধারাবাহিকের পর বেশ কয়েক বছর সেভাবে ছোট পর্দায় দেখা যায়নি তাকে। এরপর শেষবারের মত ছোটপর্দার দর্শক তাকে দেখে ‘জয়কালী কলকাত্তাওয়ালি’ ধারাবাহিকে। বর্তমানে সান বাংলায় ‘লক্ষ্মী লাভ’ রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকা তিনি।
বড়পর্দায় দেখা মিললেও ছোট পর্দা থেকে কেন দূরে অনন্যা? এই প্রসঙ্গে একসময় TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা বলেছিলেন। , ‘সিরিয়ালের কনটেন্ট এখন অনেকটাই রিগ্রেসিভ হয়ে গিয়েছে। যদিও তা বলে কি সিরিয়াল চলছে না? টিআরপি আসছে। এত মানুষ দেখছেন। কিন্তু আমরা যখন সিরিয়ালে অভিনয় করেছি তখনও অনেক প্রগতিশীল বিষয়বস্তু নিয়ে আমরা কাজ করেছি।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমি আর পিছিয়ে যেতে চাই না। আবারও যদি সুবর্ণলতার মতো কাজ হয় মানে যখন ওই কনটেন্ট দর্শক দেখেছিলেন তখন কিন্তু সুবর্ণলতার মতো কাজ হচ্ছিল না চারিদিকে। তেমন কিছু হলে আমি অবশ্যই করব।’

