‘কে ইমন চক্রবর্তী? আমি তো নামটাই আগে কখনো শুনিনি…’, বিস্ফোরক শিবপ্রসাদ মুখোপাধ্যায়

শিবপ্রসাদ মুখোপাধ্যায়

২০১৬ সালে মুক্তি পেয়েছিল ছবি ‘প্রাক্তন’। এই ছবিতে গান গেয়েই জাতীয় পুরস্কার পান গায়িকা ইমন চক্রবর্তী। এই ছবিতে গান গাওয়ার পরেই রাতারাতি শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়ে যান ইমন।

তবে এই ইমন চক্রবর্তীকে নাকি চিনতেন না ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। কিছুদিন আগে রিলাক্স স্টুডিও ইন্ডিয়া ৯১-এর একটি ভিডিওতে পরিচালক সেই ঘটনা শেয়ার করে নেন। তিনি জানিয়েছিলেন, “যখন ছবির জন্য একজন মহিলা কণ্ঠের দরকার হচ্ছিল, তখন সঙ্গীত পরিচালক অনুপম রায় তাকে দু’জন গায়িকার ডেমো পাঠান। আর সেই দু’জনের কণ্ঠই আগে কখনও শোনেননি পরিচালক। এমনকি চখেও দেখেননি তাদের। শুধু গান শুনে, গলার স্বর ভালো লাগায় তিনি ইমনকে বেছে নেন।”

পরিচালক বলেন, “আমি শুধু যার গলায় গানটা ভালো লেগেছে তাকেই নির্বাচন করেছি, আর কিছু নয়।” সেই ইমনের আগে নাম কখনো শোনেননি বরং তার কণ্ঠটাই প্রথম বেশি মন ছুঁয়ে গিয়েছিল। আজ সেই ইমনই বাংলা ছবির জনপ্রিয় কণ্ঠ।