‘এমন জন্মদিন যেন কারো জীবনে না আসে… আমার সাথেই কেন এমন হয়…’, আচমকাই বললেন সারেগামাপা-খ্যাত অঙ্কনা! কি হয়েছে খুদে গায়িকার

অঙ্কনা দে

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো সারেগামাপার প্রতিযোগী অঙ্কনা দে। এই রিয়েলিটি শোয়ে দুর্দান্ত গান গেয়েই পেয়েছেন খ্যাতি, সেইসাথে মিলেছে সাফল্যও। শুধু নিজের গান দিয়ে নয়, সুরে সুরে শিস দেওয়ার অসাধারণ প্রতিভার জন্য তার নাম দেওয়া হয় শিসপ্রিয়া। এত কম বয়সে এমন পারফরম্যান্স সত্যি ভাবা যায় না। গানের পাশাপাশি তার লেখাপড়াটাও চলছে পুরোদমে।

তবে আচমকাই খুদে শিল্পীর পোস্ট ঘিরে শোরগোল নেটপাড়ায়। জন্মদিনের দিনেই বড় বিপর্যয় নেমে এল গায়িকার জীবনে। কী হয়েছে অঙ্কনার? সম্প্রতি অঙ্কনা একটা ছবি শেয়ার করে নেন। যেখানে দেখা যায় মন দিয়ে লেখাপড়ায় ব্যস্ত তিনি। সঙ্গে ক্যাপশনে লেখা, ‘এরকম বার্থডে কারুর না হোক। আর ভালো লাগে না। জন্মদিনের সবচেয়ে বাজে উপহার। কার কী দুশমনি আছে আমার সাথে, কেন এরকম হয়??? এখন হাসব না কাঁদব বুঝতে পারছি না…’!

বড্ড মনখারাপ খুদের। কারণ? জন্মদিনের পরের দিনই যে পরীক্ষা। আর তাই এই বিশেষ দিনেও বসতে হয়েছে বইখাতা নিয়ে। ঘাটালের মেয়ে অঙ্কনা। বয়স তাঁর মাত্র ১০। ক্লাস ফাইভের ছাত্রী। সারেগামাপা-র খ্যাতির পর, আজকাল হামেশাই স্টেজ শো করতে দেখা যায় অঙ্কনাকে। এমনকী, নেটিজেনদের থেকে ভরে ভরে ভালোবাসাও পায় এই খুদে।

Previous article১৫১ টি ভালোবাসা দিবসের শুভেচ্ছা (Happy Valentine’s Day) বার্তা ২০২৬
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।