
ছোটপর্দার অতি পরিচিত মুখ রুবেল দাস। এই মুহুর্তে তাকে সকলে শাক্যজিৎ বলেই চেনেন। পর্দার বাইরেও স্ত্রী শ্বেতার সঙ্গে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ধরা দেন অভিনেতা। তবে এদিন রুবেলের পোস্টে খানিকটা উত্তেজনা ফেলেছে নেটপাড়ায়। প্রকাশ্যে ক্ষমা চাইলেন রুবেল? কিন্তু কোন ভুলের জন্য ক্ষমা চাইছেন তিনি? কার কাছেই বা ক্ষমাপ্রার্থী সে?
বুধবার, ১৮ মার্চ শেষ হল ‘তুই আমার হিরো’ ধারাবাহিকের সম্প্রচার। যদিও শুটিং বেশ কদিন আগেই শেষ হয়ে গিয়েছে। এদিন শেষবারের মতো পর্দায় ‘শাক্যজিৎ’ হিসেবে দেখা গেল রুবেল দাসকে। ধারাবাহিক শেষ হওয়ার পর তাঁর চরিত্রের একগুচ্ছ ছবি পোস্ট করে এদিন তিনি একটি আবেগঘন পোস্ট করেন। একই সঙ্গে সেখানেই ক্ষমা চাইলেন।
রুবেল এদিন তাঁর পোস্টে লেখেন, ‘শাক্যজিৎ চ্যাটার্জির যাত্রার অবসান হলো আজ। ছোটপর্দায় ভিন্ন চরিত্রের কাজ পাওয়া সহজ নয়। তা স্বত্বেও পাশের বাড়ির ছেলে থেকে সোজা একজন প্রতিষ্ঠিত তারকার ভূমিকায় অভিনয়ের সুযোগ পাওয়া কিছুটা সৌভাগ্যের বটে। আমি আমার দিক থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করেছি চরিত্র টি কে পূর্ণ রূপ দেওয়ার। তার জন্যে ধন্যবাদ জি বাংলা কে আর আমার সহঅভিনেতা ও অভিনেত্রীদের এবং গোটা টিমকে।’ তিনি এদিন তাঁর টিম এবং ধারাবাহিকের নির্মাতাদের ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘ভুল ত্রুটির জন্যে ক্ষমাপ্রার্থী। ফিরে আসব আবার আপনাদেরই বাড়ির অন্য কোনো কাছের মানুষ হয়ে। আপনাদের আশীর্বাদ চলার পথে পাথেও হয়ে থাকুক।’
