
বিয়ের প্রস্তুতির মাঝেও বিতর্ক যেন পিছু ছারছে না অনন্যা গুহর। গো-মাংস বিতর্কের পর বেশকিছুদিন যাবদ সায়কের সঙ্গে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না অনন্যা-সুকান্তকে। আর এই বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা।
সম্প্রতি একটি ভিডিওতে বিরক্তি প্রকাশ করে অনন্যা বলেন, ‘আমার মনে হয় সবাই হিংসা থেকেই আমাদের বারবার টার্গেট করছে। যদি ব্লগ করেই ব্লগারদের নিন্দা করতে হয় তাহলে আর আপনি আলাদা কোথায়? দম থাকলে সংবাদ মাধ্যমে গিয়ে নিন্দা করুন!’
‘আমি আমার পরিবারের সঙ্গে তুই করে কথা বলি বা ন্যাকামি করি, তাতে আপনাদের কি সমস্যা? সমাজমাধ্যমে অন্যের চার-পাঁচতা ছবি দিয়ে কিছু খারাপ মন্তব্য দিয়ে পোস্ট করে টাকা কামানোটা খুব সোজা। কিন্তু তাদের মত হতে হবে আগে নিন্দে করতে গেলে, নিজের অক্ষমতা ঢাকতে এসব করা মোটেই ভালনা। আগেও বলেছি যে সায়কের সঙ্গে আমাদের বন্ধুত্ব আগের মতই আছে, তুচ্ছ ঘটনায় কোন প্রভাব পরেনি।’
শুধুমাত্র এখন আর একসঙ্গে সামনে আসছি না। কারণ আমাদের নজর লেগে যাচ্ছে অনেকের। মাস পরলেই আমার বিয়ে, সেই নিয়েই ভাবতে চাইছি। এসব ভেবে সময় নষ্ট করছি না।
