‘ভুলটা আমি করেছিলাম… যদি আমাকে আবার ডাকে.. ‘, স্বামী প্রবাহকে নিয়ে কীসের ইঙ্গিত দিলেন দেবলীনা

দেবলীনা নন্দী

এই মুহুর্তে নেটপাড়ায় আলোচনার শিরোনামে দেবলীনা নন্দী। গত মাসেই স্বামী প্রবাহ নন্দী এবং তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দেবলীনা। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় বধূ নির্যাতনের মামলা দায়ের করে গায়িকা।

স্বামী প্রবাহর সাথে দাম্পত্যে ফাটল ধরতেই সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত জাত বিচার বা তার চারিত্রিক দোষ নিয়ে নেটিজেনদের কু-কথার ঝড় উঠতেই ফেসবুক পোস্টে গর্জে উঠলেন দেবলীনা।

নিজের ব্যক্তিগত জীবনের অন্ধকার দিকটি তুলে ধরে দেবলীনা জানান, তিনি জেনেবুঝে ভুল করেছিলেন এবং মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করেছেন। তাঁর নিজের বাড়ি নয় বলে তাঁকে বের করে দেওয়া হয়েছিল।

দেবলীনা আরও বলেন,’তার পরেও থানায় না গিয়ে অপেক্ষা করেছি প্রায় ২ মাস, যদি আমার ভালোবাসার দাম দিয়ে আমাকে আবার ডাকে কিন্তু আমাদের সমাজের মেন্টালিটি সেট। এখানে ভিক্টিম দোষী আর দোষীরা নিষ্পাপ।’ দেবলীনার এই পোস্ট বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা নেটনাগরিকদের একাংশের সহানুভূতি কুড়িয়েছে।