
বর্তমানে চ্যানেল শুধু তাদের লাভ বোঝে, দর্শকের আবেগ, ভালোবাসা নয়! ধারাবাহিকে গল্প ভালো হলেও অনেক সময় টিআরপি না আসার পিছনে বিভিন্ন কারণ থাকে কিন্তু টিআরপিতে তলানিতে এমন কিছু মেগা ধারাবাহিক থাকে যা দর্শকমহলে ভীষণ চর্চায় থাকে প্রতিনিয়ত। কিন্তু তাতে লাভ? দর্শকমহলের জনপ্রিয়তা কতটা দাম দেয় আজকাল চ্যানেল? একাধিক প্রশ্ন সমাজমাধ্যমে।
জি-বাংলা দুটি ধারাবাহিক পরিণীতা এবং জোয়ার ভাঁটা। যা বর্তমানে প্রথম আর দ্বিতীয় স্থানে জয়লাভ করেছে। প্রথমদিকে জোয়ার ভাঁটা টিআরপি ছিল না, প্রাইম টাইমে নিয়ে আসায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই মেগা। আর তার পরেই এই দুই সিরিয়ালকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে দাবি একাংশ দর্শকের। আজ এবং কাল এই দুদিন সন্ধ্যা ৬ টা থেকে ৭ পর্যন্ত দুটি ধারাবাহিককে দেখানো হবে। আর তাতেই রেগে লাল দর্শক।
আর পাঁচটি ধারাবাহিকের থেকে কুসুম, তারে ধরি ধিরি, চিরদিনিই র গল্প একেবারেই আলাদা, নন-প্রাইম টাইমে থেকেও টিআরপি খারাপ নয় তাহলে কেন এই তিনটি ধারাবাহিক নিয়ে ভাবছে না চ্যানেল। কারো সময় ঠিক নেই তো কারো প্রোমোশনে খামতি, যার জন্য টিআরপি হারাচ্ছে।
আজকের এই বিশেষ পর্বে একেবারেই খুশি নয় অধিকাংশ দর্শক। টিআরপি বেশি বলেই বিশেষ সুবিধা যুক্তিযুক্ত? এমনটাই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হচ্ছে চ্যানেলের কাছে। দর্শকের আবেগ, ভালোবাসার একেবারেই দাম দেয় না জি বাংলা, তাদের কাছে তাদের লাভ-লোকশন বেশি, যার জন্য অকালেই দর্শকের প্রিয় ধারাবাহিকগুলো হারাতে হচ্ছে, চ্যানেলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ জি-বাংলার দর্শকের।
